Monday, June 2, 2014

আমি সত্যি দুঃখিত তোমাকে একটা কথা বলা হয় নাই। অফিস থেকে আমাকে একটা নতুন ল্যাপটপ দিয়েছে। মডেল টা যেন কত? দাড়াও দেখে নিচ্ছি। হুম, এটা হল - samsung NP270E, core i3, 4 GB RAM. আরে রাগ করছ কেন? বললাম তো sorry :(
পরে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।

Thursday, March 13, 2014

একাকী এই আমি

মাঝখানে অনেক দিন পার হয়ে গেছে। অনেক ঘটনা ঘটে গেছে জীবনে, কিছু অতি সুখের ঘটনা আবার কিছু অতি দুঃখের ঘটনা। তবে সবচেয়ে বড় ঘটনা এইটাই যে, আমি এখন একেবারে নিঃস্ব, একাকী। চারপাশে এত্ত লোকজন, সবাই কত্ত হাসাহাসি করে। মাঝে মাঝে আমিও ওদের সাথে হাসাহাসি করি, কিন্তু মন থেকে হাসাতে পারি না। কোথায় যেন আটকে আছি।

আমি ভালো নাই। আজ আমি নিঃস্ব, একাকী, বড় একাকী।