Saturday, March 16, 2013

এই আমি

সবার জীবনেই একটা স্বপ্ন থাকে, লক্ষ্য থাকে। আমারও ছিল, আছে। চেয়েছিলাম একটি সুন্দর জীবন গরব। জীবনের সব কিছু হারিয়ে আজ আমি দিশেহারা। কোনকিছুই আর ভালো লাগে না। সব কিছুই কেমন যেন পানসে আর বিরক্তিকর লাগে।

সব কিছু হারিয়ে আজ আমি পথ খুজে ফিরি পথে পথে। এক সময় বিশ্বাস করতাম আমি আমার হারানো সব কিছুই ফিরে পাব। ফিরিয়ে নিয়ে আসব আমার সব কিছুই যা আমি হারিয়েছি। কিন্তু এখন যেন সেই বিশ্বাসেও ঘুন ধরেছে। মাঝে মাঝে মন চায়, যদি আবার আসতাম এই ধরণী তলে! যদি আবার ফিরে পেতাম সেই শৈশব! তাহলে সেই জীবন গরতাম আমি, যার স্বপ্ন আজও দেখি।

No comments:

Post a Comment